১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

আঃ রহমানের পক্ষ থেকে আড়পাড়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আড়পাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সামসুল আলম মোল্যা সোনা’র অফিস কার্যালয়ে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও ফরিদপুর -১ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং মধুখালী উপজেলার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এর ব্যাক্তিগত উদ্যোগে আড়পাড়া ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মোল্যা, আড়পাড়া ইউনিয়ন রুপাতলা পাুিন ব্যবস্থাপনা সমবায় সমিতি এর সাধারন সম্পাদক ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ সামসুল আলম মোল্যা সোনা, ৩নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য শেখ আবু বাহার এবি, ২নং ওয়াডের্র ইউ.পি. সদস্য শেখ মোঃ মোস্তফা , ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রুহল আমিন মোল্যা, ২নং ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক রেজাউল করিম রেন্টু, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউ.পি. সদস্য মোঃ বাবুল হোসেন মৃধা, সাধারন সম্পাদক হুমায়ন মন্ডল, ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম বিপুল মিয়া, ৫নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ফরহাদ মন্ডল, গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালযের সাবেক সভাপতি নরেশ চন্দ্র সরকার সহ ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ডের নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ , সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।