২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালীতে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে দূর্যোগ মোকাবেলায় দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমানের সঞ্চালনায় কম্বল বিতরণ করা হয়। শনিবার বেলা ১১ টায় মধুখালী উপজেলা পরিষদ হলরুমে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন সংসদ

সদস্য’র স্ত্রী ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।