দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ই ফেব্রæয়ারী-২০২৩ ইং মঙ্গলবার শেষ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা উড়িয়ে খেলাটি উদ্বোধন করেন ও বক্তব্য দেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ আমজাদ হোসেন বিশ^াস ও সঞ্চালনায় ছিলেন মীরা রানী বিশ^াস। স্বাগতম বক্তব্য দেন অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন মীর । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ এর বড়বোন জোহরা বেগম, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ আউয়াল হোসেন আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মোহাম্মাদ বশির উদ্দীন, বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সামাদ মোল্যা, দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান মৃধা, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ রোকন মিয়া জয়বাংলা সহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মচারীগন, অভিভাবক সদস্য বৃন্দ, দাতা সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন বিদ্যালয় শিক্ষার্থীরা। ক্রীড়া পরিচালনায় ছিলেন পাপিয়া খাতুন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ও ধারা বিবরনীতে ছিলেন সহকারী শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম সহ আরো শিক্ষক। সার্বিক পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ আকরাম হোসেন সহ আরো অন্যান্য শিক্ষকগন অভিভাবক সদস্য ও স্কুলের শিক্ষকমন্ডলী এবং কর্মচারী বৃন্দ। পরিশেষে সকল অনুষ্টান শান্তিপূভাবে শেষ করে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান সহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করে অনুষ্টান শেষ করেন।