মধুখালীতে পবিত্র ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ২৯শে জুন-২০২৩ ইং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী সহ সারাদেশে মুসলিম স¤প্রদায় ঈদুল আজহা নামাজ বৃহস্পতিবার সকাল ৮টায় প্রথম জামাত ও দ্বিতীয় ঈদের নামাজের জামাত সকাল ৯টায় ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। প্রথম জামাতের নামাজ পড়ান পেশ ইমাম আশরাফুজ্জাামন জামাল ও দ্বিতীয় জামাতের নামাজ পড়ান মুয়াজি¦ন হাসিবুল ইসলাম। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করেন। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যান কবরস্থানে। চিরবিদায় নেওয়া তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রæসজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানান। মধ্য আড়পাড়া জামে মসজিদের পেশ ইমাম আশরাফুজ্জামান জামাল বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল-আজহা। ‘আজহা’ অর্থ কুরবানি বা উৎসর্গ করা। ঈদুল-আজহা উৎসবের সাথে মিশে আছে চরম ত্যাগ ও প্রভু প্রেমের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরবানি করতে উদ্যত হয়ে হযরত ইবরাহীম (আঃ) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন- তা ইতিহাসে অতুলনীয়।
তিনি আরও বলেন, কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয় স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয় । আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু পবিত্র ঈদুল-আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহŸান জানিয়েছেন। আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্ডান ফখরুদ্দিন মিয়া কালু বলেন, ‘আমি প্রত্যাশা করি, প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে।’ এবার আনন্দের মাঝে ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়বেন এবং ঈদ উদযাপন এর মধ্যে দিয়ে কোরবানীর কাজে ব্যস্ত থাকবেন মুসলমানরা কিন্তু বৃস্টির কারনে ঈদগাহ মাঠে জামাতের সহিত ঈদের মাঠে নামাজ আদায় করা হলো না । মসজিদে মসজিদে নামাজ আদায় করা হলো। পরিশেষে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান এর সাথে পরামর্শ করে ইউনিয়নবাসী বলেন আগামীতে দেখা যাবে সবাই মিলে মিশে কি করা যায় সবার প্রতি এই প্রত্যাশা রাখেন।