২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

মধুখালীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
”মাদককে না বলি” ও একে অপরের মধ্যে আন্তরিকতা সৃষ্ঠির লক্ষে এবং মরহুম উজ্বল এর স্মৃতি ধরে রাখার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালীতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা শুরুতে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন শেখ জামাল ক্রীড়াচক্রের সাধারন সম্পাদক দীপক মজুমদার, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আতাউর রহমান মিয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, শেখ জামাল ক্রীড়াচক্রের সহ-সভাপতি ও কামারখালী ইউনিয়নের বিশিষ্ঠ সমাজসেবক স্বপন দে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কামারখালী উজ¦ল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক আদনান সুমন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু সহ প্রমুখ। এই প্রীতি ফুটবল খেলায় ফরিদপুর শেখ জামাল ক্রীড়া চক্র বনাম কামারখালী উজ্বল স্মৃতি সংসদ দল অংশ নেয়। খেলাটি উদ্বোধন করেন ফরিদপুর জেলা শেখ জামাল ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক দীপক মজুমদার। খেলায় রেফরির দায়িত্বে ছিলেন আশরাফুল ইসলাম ,

সহযোগী ছিলেন ইজাজ খাঁন ও সাইফুল আলম। ধারা ভাষ্য বিবরনীতে ছিলেন সুমন,মাহফুজ ও নুর হোসেন। কামারখালী ইউনিয়নের উজ্বল স্মৃতি সংসদ ও যুব সংঘের আয়োজনে কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার খেলায় ফরিদপুর জেলা শেখ জামাল ক্রীড়া চক্র ২-১ গোলে কামারখালী উজ্বল স্মৃতি সংসদ কে পরাজিত করেন। খেলার সার্বিক সহযোগীতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ফরিদপুর জেলা শেখ জামাল ক্রীড়া চক্রের সহ-সভাপতি স্বপন দে, কামারখালী উজ্বল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক আদনান সুমন সহ লিটন ও নুরুজ্জামান প্রমুখ। খেলাটি সুন্দর ও মনোরম পরিবেশে কানায় কানায় দর্শকে মাঠ পরিপূর্ন হয়ে ফরিদপুরের কোচ চান মিয়া, কোষাধ্যক্ষ আনিচুর রহমান, ম্যানেজার তারেক ফারুক, কামারখালীর রইজ, নয়ন সহ হাজার হাজার দর্শক সুন্দুর ও সুষ্ঠভাবে খেলা উপভোগ করেন।