কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজে সংবর্ধনা ও মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজে সংবর্ধনা ও অভিভাবক, পরিচালনা পর্ষদ এবং শিক্ষক শিক্ষিকা মÐলীর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (সকাল ১১ টায়) কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ হল রুমে মান সম্মত শিক্ষা নিশ্চিত কল্পে নারী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষালকে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের গর্ভানিং বোডের সভাপতি ও আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাদিরদী কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যার সভাপতিত্বে ও উক্ত প্রতিষ্ঠানের স্কুল শাখার সহকারী শিক্ষক উজ্জল কুমার বিশ্বাসের সঞ্চলনায়, স্বাগত বক্তব্য প্রদান করেন, কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, মোল্লা আবু সাঈদ,



প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ আউয়াল আকন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম । এ ছাড়া আরও বক্তব্য দেন বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ সরকার সুরাজ, উক্ত প্রতিষ্ঠানের প্রভাষক রকিবুল ইসলাম, প্রভাষক জাহিদ হাসান, প্রভাষক মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান মোল্যা, দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মীর বাবুল হোসেন, বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, শিউলি আক্তার, বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আঃ সামাদ মোল্যা, কোড়কদি রাসবিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাছেদ আলী, আড়পাড়া উচ্চ বিদ্যালযের মোহাম্মাদ হারুন অর রশীদ আব্দুস সালাম মোল্যা, ঘোপঘাট উচ্চ বিদ্যালযের সহকারী প্রধান শিক্ষক বশির আহম্মেদ কামারখালী চাঁদতারা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমিন উদ্দিন জিহাদী, ঘোপঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মৃধা, জিনিষনগর কাজী সিরাজুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতিন্দ্রনাথ বিশ^াস । প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়নে পরিচালনা পরির্ষদ, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। বর্তমান শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন।
জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন করেছেন যাতে অতি সহজেই তারা অল্প খরচে লেখা পড়ার সুযোগ পায়। সভাপতি জাকির হোসেন মোল্যা তার বক্তব্য বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের ও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিভির পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে। তিনি আরো বলেন, আমাদের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকদের চিন্তা চেতনা,পরামর্শ ও অভিযোগ ভবিষ্যতে কলেজের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য রুহল আমিন মোল্যা, অভিভাবক সদস্য সাইদুর রহমান, আসাদুজ্জামান মোল্যা, আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক বাহারুল আলম মিয়াপ বাবলু, আনোয়ার হোসেন মোল্যা সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ সহ সম্মানিত শিক্ষক মন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে সভাপতি প্রধান অতিথি , বিশেশ অতিথিদের সম্মননা স্বারক প্রদান করে অনুষ্ঠান শেষ করেন।