২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলা মহিলা বিষয়ক অফিসের ব্যবস্থাপনায় ও কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী প্রতিযোগিতায় সকালে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও দুপুরে মধুখালী উপজেলা পরিষদের হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক বুলবুল আহমেদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধীর কুমার বিশ্বাস। উপজেলার ১২ টি কিশোর-কিশোরী ক্লাবের ৩৬০ জন প্রতিযোগী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।