৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

মধুখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ইউনিয়ন কর্মশালা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় ১৭ই অক্টোম্বর-২১ইং রবিবার রয়েল ড্যানিশ এ্যাম্বাসীর আর্থিক সহযোগীতায় সোশিও ইকোনোমিক রিইন্টিগ্রেশান অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্র্স অব বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে (অনুপ্রেরনা প্রকল্প ২য় পর্যায়) ডুমাইন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইফতেখার আহমেদ এর সভাপতিত্বে ডুমাইন ইউনিয়ন পরিষদ হলরুমে নিরাপদ অভিবাসন এবং বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন শীর্ষক এক কর্মশালা অনুষ্টিত হয়। উক্ত কর্মশালা উদ্বোধন করেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম। উক্ত কর্মশালায় ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক , বিদেশ-ফেরত অভিবাসি, ইমাম, সাংবাদিক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিদেশ যেতে ইচ্ছুক এবং ফেরত অভিবাসনদের নিরাপদ অভিবাসন এবং পূনরায় ঘুরে দাড়ানোর প্রক্রিয়া সম্পর্কে উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়কারী খালিদ মোহাম্মাদ সাইফুল্লাহ।

উক্ত কর্মশালায় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, ডুমাইন ইউনিয়ন কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রফুল্ল কুমার বালা । তারা বলেন প্রবাসীরা আমাদের দেশের অর্থনেতিক চাকাকে সচল রেখেছে এজন্য তারা যাতে তাদের সেবা সমূহ সঠিকভাবে পায় এবং দেশে ফিরে এসে ভালভাবে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সবশেষে প্রধান অতিথি ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম বলেন আমরা যেহেতু জনপ্রতিনিধি সেহেতু ইউনিয়নের যে সব নারী ও পুরুষ বিদেশ যেতে চায় তাদেরকে সঠিকভাবে বিদেশ যাওয়ার জন্য উৎসাহিত করতে হবে এবং অভিবাসিদের কল্যানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পাশাপাশি আমাদেরকেও কাজ করতে হবে এবং সকলকে প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। উন্নয়ন কর্মশালায় সার্বিক
তত্ত্বাবধানে ছিলেন ফিল্ড অর্গানাইজার স্কর্না পারভীন, পাপিয়া প্রমুখ।