২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী ইউনিয়নের জেলেদের মাঝে বিশেষ ভি.জি.এফ চাল বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ২০২১ইং অর্থ বছরে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরন নিষিদ্ধ সময়ে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের জেলেদের মধ্যে রবিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৫জন জেলেদের মধ্যে ২০ কেজি করে মোট ৩০০ (তিনশত) কেজি বিশেষ ভি.জি.এফ চাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শিরীন শারমিন খাঁন, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)। এ ছাড়া উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা দেবব্রত বিশ্বাস, কামারখালী ইউনিয়ন পরিষদের ইউ.পি. সদস্যগন এবং গ্রামপুলিশ বৃন্দ প্রমুখ।