১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলাতে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ২২ মে সোমবার সহকারি কমিশনার(ভ‚মি) কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার পাট বাজার চত্তর প্রদক্ষিণ করে যথাস্থানে প্রত্যাবর্তন করে। র‌্যালি পরবর্তী উপজেলা সহকারি কমিশনার(ভ‚মি) কমিশনারের কার্যালয় চত্ত¡রে সহকারী কমিশনার (ভুমি) শামীম আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, উপসহকারি ভ‚মি কর্মকর্তা মো. আমিরুল ইসলাম প্রমুখ । আলোচনা সভায় ডিজিটাল ভ‚মি ব্যবস্থাপনাসহ ভ‚মি বিভিন্ন সেবামূলক দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে ভ‚মি সেবা গ্রহিতা, সাংবাদিক, ভ‚মি কর্মকর্তা উপস্থিত ছিলেন।