৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
মধুখালী

মধুখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘হাতকাটা রাজিব’ গ্রেফতার

মধুখালী প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদক বিক্রয়ের সময় ১০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাজিব তালুকদার (৩৭) ওরফে ‘হাতকাটা রাজিব’কে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ। গ্রেপ্তার রাজিব উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী গ্রামের লতিফ তালুকদারের ছেলে। তিনি এলাকায় ‘হাতকাটা রাজিব’ নামে পরিচিত। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ মার্চ শনিবার রাত ৯টার দিকে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মাসুদ ও এএসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয়ের সময় রাজিবকে হাতে-নাতে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধীর সুযোগ ব্যবহার বিভিন্ন এলাকায় গিয়ে মাদক বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে ৮ মার্চ দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “মাদক নির্মূলে মধুখালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”