২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

মধুখালীতে ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে আড়পাড়া বাজারে বিক্রয় কেন্দ্রে ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করা হয়েছে। সোমবার (৯ই মার্চ ) আড়পাড়া ইউনিয়নে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হতদরিদ্র পরিবারের মাঝে এসব চাল বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিলার মোঃ ফরিদুল ইসলাম ফুরাদ ও ডিলার জাকির হোসেন মোল্যা, উপজেলা বিএনপি নেতা রিপন হোসেন মোল্যা , বিতরন সহকারি মোঃ সাদ্দাম হোসেন মোল্যা , মোঃ সেতু মোল্যা প্রমুখ।

মধুখালী উপজেলা বিএনপি গন শিক্ষা বিষয়ক সম্পাদক ও আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আড়পাড়া ইউনিয়নের ডিলার জাকির হোসেন মোল্যা ও আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া বাজারের ডিলার ও মধুখালী উপজেলা বিএনপি সহ- যুব বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম ফুরাদ জানান, কোনো প্রকার হয়রানি ছাড়াই কার্ডধারীরা লাইন ধরে ১৫ টাকা কেজি দরে চাল ক্রয় করে উপকৃত হচ্ছেন। বিক্রয় কেন্দ্র থেকে কেউ চাল না পেয়ে ফিরে যাননি। চাহিদা অনুযায়ী চালের বরাদ্দ রয়েছে। যথাযথ নিয়ম অনুসরণ করে বিক্রয় করা হচ্ছে। ডিলারগনের মাধ্যমে জানা যায় আড়পাড়া ইউনিয়নে মোট কার্ডধারী ৬৭৩জন আছে ।