৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে ৯দিন ব্যাপী বৈশাখী মেলা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে গ্রাম বাংলার ঐতিহ্য ঐতিহ্য ধরে রাখার জন্য ৯দিন ব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় পৌর সদরে মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। উদ্বোধনের পর মেলা প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়। মেলায় তিন শতাধিক দোকান বসেছে। মেলা চলবে ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জা গোলাম ফারুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ খবির উদ্দিন মোল্যা, নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, আখচাষি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার গোস্বামী, বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা মনোজ সাহা, নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা পরিচালনা পরিষদের অথর্ বিষয়ক সম্পাদক সুভাষ রায় প্রমুখ।