১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী তার শিশু কন্যা মার্শিয়াকে সোমবার মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণীতে ভর্তি করলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও মিসেস সকল শিক্ষকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । নতুন শিক্ষার্থী মার্শিয়া সবাইকে চকলেট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ভর্তির সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, মধুখালী উপজেলা শাখা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমুখ । এই ছোট নতুন শিশু ছাত্রী তার মডেল স্কুলে ভর্তি হওয়ায় স্কুলের প্রধান শিক্ষক অলোকা বিশ্বাস সহ সকলেই আনন্দিত।