১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে মনোনয়ন ক্রয় ও জমা দিলেন যারা

মধুখালী প্রতিনিধিঃ আসছে আগামী ২৩শে জানুয়ারী-২০২২ইং তারিখ রোজ রবিবার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন । এই নির্বাচনে যারা মনোনয়ন ক্রয় ও জমা দিলেন তারা হলেন মোঃ মনিরুজ্জামান, মোঃ সাইদুর রহমান, মোঃ দাউদ হোসেন, মোঃ আসাদুজ্জামান, মোঃ ইজাজুল হক, মোঃ জাহিদ শেখ, মোঃ হুমায়ন মন্ডল, আবিদা সুলতানা। নির্বাচনী তফসিলের মাধ্যমে জানা যায় আগামী ১০তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রতাহারের শেষ তারিখ। বৈধ্য প্রার্থীর তালিকা প্রকাশ ১১তারিখ। নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা।