মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে বিদ্যুৎতের খুটি ও তাঁর চরম ঝুঁকি

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যে মরহুম ফিরোজ মোল্যার বাড়ী হইতে আইয়ুব মল্লিকের বাড়ী পর্যন্ত বিদ্যুৎতের ৪টি খুটি ও তাঁর ঝুঁকিতে পড়ে আছে। সংবাদ শুনে সরেজমিনে গিয়ে দেখা যায় এই সীমানার খুঁটি ও তার ঝুঁকিপূর্ণ।

কারন সিমেন্টের খুটির ফাটল ধরে গেছে ও তাঁর মানুষের চলার মাঝে মাথার উপরে নিচু অবস্থায় অবস্থান করার মত দেখা যায়। ফলে খুটি ভেঙ্গে ও তার ছিড়ে মানুষের চরম ক্ষতি সাধিত হবে যা কাহারো পক্ষে হয়তো ক্ষতিপূরণ সম্ভব হবে না। এ ব্যপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা এবং মধুখালী উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর নিকট উক্ত ৪নং ওয়ার্ডের জনগন জোরালো দাবী করেন।