৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালী উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে মঙ্গলবার মধুখালী উপজেলা মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামকে একজন সফল, সৎ এবং উন্নয়নের চেয়ারম্যান হিসেবে সংবর্ধনা অনুষ্টানে ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা অফিসারগন এবং প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি বৃন্দ প্রমুখ।