৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালী বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গত ৩০ মে ২০২২ সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এই বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৩১৯ জন। সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। । বিকাল আনুমানিক ৫ ঘটিকায় নির্বাচন কমিশনার পারমিস সুলতানা ফলাফল ও বিজয়ীদের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, মোঃ হাফিজার ফকির(১৭২ ভোট ), মোঃ তরিকুল ইসলাম (১৭০ ভোট ),বিশ্বজিৎ বিশ্বাস (১৪৭ ভোট ),মোঃ নজরুল শরীফ(১৬৮ ভোট ) ও রিতা রানী বিশ্বাস পেয়েছে (১৫৯ ভোট )। অবাধ সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় উপজেলা নির্র্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী ও মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সর্ব জন সাধারন।