মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা ও কথা বলতে চান প্রতিবন্ধী ফাইম শেখ

মধুখালী প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে মুজিববর্ষের বছরে প্রধানমন্ত্রীর সাথে কথা ও দেখা করতে চান ফরিদপুরের মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম শেখের ছেলে প্রতিবন্ধী মো. ফাইম শেখ। প্রতিবন্ধী ফাইম বলেন, আমি একজন প্রতিবন্ধী। আমি আড়পাড়া বিশেষ প্রতিবন্ধী স্কুলে লেখা পড়া করি এবং স্কুলের লিডার । আমি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর কামারখালীর পাশে ১০নং আড়পাড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ।
আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের সৈনিক। আমিও শেখ পরিবারের একজন প্রতিবন্ধী সন্তান। আমার জীবনের শেষ আশা আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সাথে ফোনে কথা বলা প্রতিবন্ধী হিসেবে তার জীবনের শেষ আশা। স্থানীয়, আড়পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য শেখ আবু বাহার এ.বি বলেন, ফাইম শেখ এর শেষ ইচ্ছা তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র সাথে মোবাইলে ভিডিও কলে কথাবাত্রা বলবেন। ১০নং আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু বলেন, ফাইম একজন প্রতিবন্ধী তার একটাই দাবী সকলের নিকট তিনি আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সাথে কথা বলবেন। তাই আমি আশা রাখি ফাইম যাতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সাথে ফোনে কথা বলতে পারেন। মোবাইল-০১৭১২৯৬৯১৫৯।