২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

শোক সংবাদ -মধুখালী উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এ কে আজাদ আর নাই

মধুখালী প্রতিনিধি :
উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রাম নিবাসী মধুখালী উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এ কে আজাদ (৬২) শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতে্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ, অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বেলা সাড়ে এগারটায় মরহুমের প্রথম নামাজে জানাযা তাঁর গ্রামের বাড়ি মেগচামীতে এবং দ্বিতীয় জানাযা বাদ জুমা মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁর লাশ মধুখালী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃতে্যুতে মধুখালী উপজেলা আওয়ামীলীগ গভীর শোক প্রকাশ করেছে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।