যথাযথ মর্যাদায় আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন-২০২৩

মধুখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার ১৫ই আগস্ট পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের অফিসের সামনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদান, দোয়া মাহফিলের আয়োজন করেন।
পরে বিকাল সাড়ে ৩ টায় আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্টানেও বঙ্গবন্ধু প্রকৃতিতে মাল্যদান দান করেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা ও যুগ্ন সাধারন আরমান হোসেন বাবু সহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান (বাবু), আড়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসবি বাহার শ্যামল ও সাধারন সম্পাদক কাজী নাছির, বাপ্পি শিকদার , যুবলীগের রেজা শিকদার, নাজমুল খাঁন, শেখ তৌহিদ, ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান শান্ত , তামিম হোসেন হৃদয়, আড়পাড়া-কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ প্রমুখ। পরিশেষে বিকালে কাঙ্গালী ভোজের মাধ্যমে সুষ্ট ও সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করা হয়। এ ছাড়া মধুখালী উপজেলার সকল ইউনিয়নের সকল প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেন।