যথাযথ মর্যাদায় কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন-২০২৩

মধুখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর নেতৃত্বে কামারখালী পিয়াজ গলি সভাপতির নিজ অফিস কার্যালয়ে মঙ্গলবার ১৫ই আগস্ট পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস এর অফিস কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন,
দোয়া মাহফিল ও শোক র্যালির আয়োজন করেন। এ ছাড়া কামারখালী ইউনিয়নের বাজার কেন্দ্রিক মসজিদ ও মন্দিরে দোয়া ও মিলাদ মাহফিল এবং বিকালে কাঙ্গালী ভোজ বিতরন করা হয়। পরে সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু প্রকৃতিতে মাল্যদান দান করেন সভাপতি, সাধারন সম্পাদক সহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান মন্নু, মধুখালী উপজেলা স্বেচ্চাসেবকলীগের যুগ্নঃ আহবায়ক ইনামূল হক মাহাবুব, যুবলীগের সাজ্জাদ হোসেন মিল্টন এবং কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ প্রমুখ। পাশাপাশি মধুখালী উপজেলার সকল ইউনিয়নের সকল প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেন।