শান্তিপূর্নভাবে কঠোর নিরাপত্তার মাধ্যমে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সম্পন্ন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান এর নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন ও রিটানিং অফিসার মনজুরুল আলম । আড়পাড়া ইউনিয়নে ৩হাজার ৪৩২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান বাবু ঘোড়া মার্কা । তাঁর নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্রপ্রার্থী হাসনা হেনা ইরানী রহমান (মটর সাইকেল ) পেয়েছেন ৩ হাজার ৩৬৫ ভোট। অপর প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন মোল্যা (আনারস) ১ হাজার ১২৯ ভোট পেয়েছেন। পরিশেষে কঠিন ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সম্পন্ন হলো।