২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

শোকসংবাদ কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরব আলী মোল্যা আর নেই।

মধুখালী প্রতনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বদরুল আলা ওরফে আরব আলী মোল্যা প্রায় (৭১) ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩রা সপ্টেম্বর -২০২৩ ইং রববিার বেলা প্রায় ১.২৫ মিনিটের সময় ইন্তেকাল করনে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছলেে সহ অসংখ্যগুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন। আরব আলী মোল্যার সাবেক বাড়ী ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি গ্রামে । বর্তর্বমান কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের স্থায়ী বাসিন্দা।

মরহুমের প্রথম জানাজা কামারখালী জামে মসজিদে মাগরিববাদ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা তার পৈতৃক বাড়ী ভেল্লাকান্দিতে বাদ এশা অনুষ্ঠিত হবে। পৈতৃক বাড়ী ভেল্লাকান্দিতে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। আপনাদের সকলকে জানাজায় উপস্থিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হলো।