স্বপ্ন সাফল্য ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার জেলার মধুখালী উপজেলার অরাজনৈতিক ও একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন সাফল্য ফাউন্ডেশন” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগে গ্রহণ করা হয়েছে। এরই কর্মসূচি হিসেবে মঙ্গলবার (২০ শে আগস্ট) সকাল ১০টায় কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজী সিরাজ স্কুল এন্ড কলেজ, ডুমাইন ইউনিয়নের ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় ও সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক সহ স্বপ্ন সাফল্য ফাউন্ডেশন”সদস্য বৃন্দ । প্রতিবছরের ন্যায় এ বছরও বৃক্ষরোপণ কর্মসূচি সহ সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সংগঠনের নেতৃবৃন্দরা। বৃক্ষরোপণের উপকারিতা ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে সংগঠনের পক্ষ থেকে মধুখালী উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ফলের বৃক্ষ রোপন করা হয়।





এ সময় উপস্থিত ছিলেন কামারখালী আইটি র্ফাম এন্ড ডজিটিাল এডুকশেন সেন্টার এর পরচিালক এবং অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা জিল্লুর রহমান চৌধুরী কাজল সহ সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম রাতুল ও সাধারন সম্পাদক আবিদ হোসেন, সহ-সাধারন সম্পাদক শাহারিয়া জয় সহ সংগঠনের সদস্য বৃন্দ প্রমুখ।