৫১নং আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৩

মধুখালী প্রতিনধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া ৫১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা উপলক্ষে বিদায় সংবর্ধনা-২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১শে নভেম্বর দুপুরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আড়পাড়া ৫১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি বেগম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক দূর্জয় চট্র্যাপাধ্যায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক লিলি বেগম সহকারী শিক্ষক দূর্জয় চট্র্যাপাধ্যায় প্রমুখ।
৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সকলের জন্য উপদেশ মূলক কথাবাত্রা, দোয়া ও শিক্ষা উপকরন বিতরন করেন প্রধান শিক্ষক লিলি বেগম সহ অন্যান্য শিক্ষক মন্ডলী প্রমুখ। শিক্ষকদের নিকট থেকে জানা যায় এ বছর ২৯জন ছাত্র-ছাত্রী পঞ্চম শ্রেনীতে বার্ষিক পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছাত্র-১৩জন এবং ছাত্রী ১৬জন।