২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

২৫০০ মুরগিসহ পোলট্রি খামার পুড়ে ছাই

মধুখালী প্রতিনিধিঃ
মধুখালীতে ২ হাজার ৫০০ মুরগিসহ একটি পোলট্রি খামার আগুনে পুড়ে গেছে। শনিবার ২৬শে অক্টোবর বিকাল ৩.১০ মিনিটের সময় ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের শামীম মোল্যা এর পোলট্রি খামারে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। পোলট্রি খামারী শামীম মোল্যা বলেন শনিবার ,বিকাল ৩.১০মিনিটের দিকে আগুন লেগে আমার পোল্ট্রি খামার পুড়ে যায়। এই খামারে ২ হাজার ৫০০শত মুরগি ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মধুখালী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুল আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খামারটি ২০হাত চওড়া ও ১০৪হাত লম্বা একটি টিনের ঘর ।