২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

দয়ারামপুর রাস্তার হালচাল

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর মসজিদ হতে সোজা গ্রামের ভিতরের রাস্তার বেহাল দশা। এই রাস্তার প্রায় ৬০০ফুট কাচা রাস্তা। এই রাস্তা দিয়ে মানুষের চলাচলের চরম দূর্ভোগ। এই ৪নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মাদ আলী মোল্যা বলেন এই রাস্তা জনবহুল রাস্তা । এই রাস্তা দিয়ে মানুষের চলাচল ও মাঠ-ঘাটে যাওয়া এইটিই প্রধান রাস্তা । বৃস্টিতে রাস্তার এই দশা হয়েছে। অতি জরুরী ভাবে এই রাস্তা মেরামত করা দরকার। তাই স্থানীয় সরকারের নিকট গ্রাম বাসীর পক্ষ থেকে দাবী অতি দ্রæত বাকী কাচা রাস্তাটি ইটের করা হোক।