২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

ফরিদপুরে যুবলীগ নেতাদের নিয়ে ব্রিফ করলেন মো. আব্দুর রহমান

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার, মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা যুবলীগ নেতাদের নিয়ে চলমান রাজনৈতিক বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে ব্রিফ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,  ফরিদপুর -১ আসনের সাবেক সাংসদ মো. মো. আব্দুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে তাঁর নিজ বাড়ি মধুখালী উপজেলার কামালদিয়াতে ফরিদপুর জেলার, মধুখালী,বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা যুবলীগ নেতাদের উপস্থিতিতে দীর্ঘ সময়ে বর্তমান রাজনৈতিক পেক্ষাপট, করনীয় ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এ সময় মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মৃধা পিকুল, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, সদস্যবৃন্দ, উপজেলার আহবায়ক, যুগ্ন আহবায়ক,সদস্যবৃন্দ, মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারন সম্পাদক, মধুখালী পৌর ছাত্রলীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।