১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে আব্দুর রহমানের অক্সিজেন সিলিন্ডার প্রদান

মধুখালীতে আব্দুর রহমানের অক্সিজেন সিলিন্ডার প্রদান

মধুখালী প্রতিনিধিঃ

বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুর রহমানের পক্ষ থেকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রাটর ও সিলিন্ডার প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কবির সরদারের হাতে মালামাল তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ।

এ সময় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, সহ-দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেন, সহ উপজেলা আ‘লীগ ও ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।