২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

বজ্রপাত প্রতিরোধে মধুখালীতে তাল বীজ রোপন

মধুখালী প্রতিনিধিঃ

বিগত কয়েক বছরে বাংলাদেশে বজ্রপাতের হার ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে তাল গাছ খুবই গুরুত্ববহন করে। বজ্রপাত প্রতিরোধে শনিবার সকাল ৯ টায় উপজেলার মেগচামী ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম থেকে নরকোনা বিলের সড়কের দু’পাঁশে তালের বীজ রোপন করা হয়। মেগচামী এক্সপ্রেস সংগঠনের যুবসমাজের উদ্দ্যোগে এ সময় দুইশত তাল বীজ রোপন করা হয়। এ সময় তারা বলেন যেহেতু তালগাছে বজ্রপাত রোধ করা যায় সেজন্য আমরা আমাদের এ কার্যক্রম চালিয়ে যাবো।