আড়পাড়া কমিউনিটি ক্লিনিকে নানাবিধ সমস্যা নিয়ে সি .এইচ. সি. পি. সেবা দিচ্ছেন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে পশ্চিম আড়পাড়া গ্রামে পাকা সড়কের ধারে অবস্থিত আড়পাড়া কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিকটি একটি জনবহুল ক্লিনিক নামে পরিচিত। এই ক্লিনিকের সি .এইচ. সি. পি. মোছাঃ জ্যামি খাতুন তার সাথে কথা বলে জানা যায় করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তিনি সপ্তাহে ৬দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত আড়পাড়া ইউনিয়নের ১-৭টি ওয়ার্ডের মানুষের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন এখানে করোনা ভাইরাস সম্পর্কে প্রাথমিক ধারনা দেওয়া হয়। তাছাড়া আমার পক্ষে গনমানুষের সেবা দিতে কোন সমস্যা নাই।
তবে আমার ক্লিনিকে অনেক সমস্যা আছে। সমস্যা গুলো হলো ছাঁদ দিয়ে পানি পড়ে, ফ্লোর ভাঙ্গা, টিউবয়েলস নস্ট, টয়লেটের হাউস নষ্ট, বিদ্যুৎ লাইন ও বাউন্ডারী নাই, মাটি ভরাট প্রয়োজন, ক্লিনিকের সামনে রাস্তা অতি জরুরী প্রয়োজন। তাই বিষয়টি খতিয়ে দেখে সমস্যাগুলো সমাধান করার লক্ষে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ইউ.পি. সদস্য ও ক্লিনিকের সভাপতি শেখ আবু বাহার (এ.বি) সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃস্টি দেওয়ার জন্য অত্র ওয়ার্ডের জনগনের পক্ষ থেকে রোগীরা জোর দাবী জানান।