মধুখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মধুখালী প্রতিনিধি :
সোমবার একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন, পৌর মেযর, পৌর আ‘লীগ, বিএনপি, সিপিবি, মধুখালী পাবলিক লাইব্রেরী, মধুখালী প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্কুল কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে বিশাল প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরি শেষে শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একুশের চেতনায় মূল প্রবন্ধ আলোচক ছিলেন সরকারি আইন উদ্দিন কলেজের সহযোগী আধ্যপক আবুল বাশার সারোয়ার, উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালিয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল মুনসুর প্রমুখ।
পরে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।