২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

মধুখালীতে নদীবাধ নির্মাণ কাজ পরিদর্শনে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল

মধুখালী প্রতিনিধিঃ
বুধবার ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের অন্তগত মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর নদীর ভাঙ্গন প্রতিরোধে নির্মীয়মান নদীবাধ নির্মাণ কাজ পরিদর্শন করলেন ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা পারভীন, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা , মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,

মধুখালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বশির উদ্দীন, কামারখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও সাবেক প্যালেন মেয়র মোঃ আবুল কালাম আজাদ, শাহরিয়ার হোসেন রনি, প্রমুখ। নদীবাধের নির্মাণ কাজ পরিদর্শন শেষে কাজের অগ্রগতি খুবই ভাল হয়েছে বলে সবাইকে জানান। এ ছাড়া কামারখালী ইউনিয়নের আরও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।