২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়াকামারখালীডুমাইন

আড়পাড়া-কামারখালী এবং ডুমাইন ইউনিয়নের যৌথ উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-২০২২

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া- কামারখালী এবং ডুমাইন ইউনিয়নের যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বিকালে মধুখালী উপজেলা যুবলীগের সংগঠক হেলাল হোসেন এর সভাপতিত্বে এবং আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাতী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক কামারখালী ইউনিয়নের কৃতি সন্তান এ্যাডঃ রাজীব চৌধুরী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভ‚ইয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন-উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান সদ্য আওয়ামীলীগে যোগদান কৃত নেতা ইফতেখারুজ্জামান নিক্য্রন, আড়পাড়া ইউনিয়ন যুবলীগ থেকে রেজা শিকদার, শরীফ রেজা, ডুমাইন ইউনিয়ন থেকে যুবলীগের সুভাষ কুমার বিশ্বাস প্রমুখ।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য এবং রুপাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক সামসুল আলম মোল্যা সোনা, আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ শিকদার, মধুখালী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহঃ সম্পাদক রাজীব সাহা, কামারখালী ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা ফরিদ হোসেন চৌধুরী, কামারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইলিয়াস শেখ, সাধারন সম্পাদক ইমরান হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রোকন মিয়া জয় বাংলা, যুবলীগের নেতা ফারুক হোসেন, আড়পাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক রেজাউল করিম রেন্টু, ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বিপুল মিয়া, আওয়ামীলীগ নেতা বাবলু মোল্যা, ছাত্রলীগের সোহানুর রহমান শান্ত, পিয়াস শেখ ,

তামীম হোসেন হৃদয়, কাজী আবিদ, নবীন লীগের সাজিদ হোসেন, কামারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের তপন দে, ডুমাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মিছিল ফকির, যুবলীগের হিটলার শিকদার , মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ইমরান শিকদার, কামালদিয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এর ভ্যানগার্ড আঃ সালাম সহ উপজেলা এবং আড়পাড়া -কামারখালী -ডুমাইন ইউনিয়নের আওয়ামীলীগ , যুবলীগ এবং সকল সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ। পরিশেষে দোয়া ও কেক কেটে দেশ এবং জাতির কল্যানে আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের সংসদ পদপ্রার্থী হিসেবে আঃ রহমান কে মনোনয়ন প্রার্থী আশা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের জীবনে মঙ্গল কামনা করে অনুষ্ঠান শেষ করেন।