৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে মধুখালী ডায়াবেটিক সমিতির র‌্যালী ও সুধী সমাবেশ

মধুখালী প্রতিনিধিঃ
“আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপৃুরের মধুখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে র‌্যালী এবং সুধী সমাবেশ ও ৬ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর আনুষ্ঠানিক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সোমবার মধুবন চত্বরে র‌্যালী সহ ৬ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন মধুখালী পৌরসভার পৌরপিতা খন্দকার মোরশেদ রহমান লিমন। উদ্বোধন পরবর্তী মধুবন চত্বর থেকে র‌্যালী বের হয় । পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে মধুবন চত্বরে প্রত্যাবর্তন করে র‌্যালীটি।

র‌্যালী পরবর্তী মধুখালী ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে মধুবন শপিং মলের ৩য় তলায় সুধী সমাবেশে ডায়াবেটিসের উপর সচেতনাতার গুরুত্ব দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য হাজী আব্দুল মালেক শিকদার, পরিচালক মৃধা বদিউজ্জামান বাবলু, সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্যা ও ডাঃ সুলতান আহম্মদ, গন্ধখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামারখালী ইউনিয়নের কৃতি সন্তান আজাহারুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সমিতির সদস্য, সাংবাদিক এবং আরো গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।