৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা’র আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপ-নির্বাচনের নির্বাচনী উঠান বৈঠক হয়েছে। শনিবার উপজেলার আড়পাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের মোঃ সেলিম মোল্যা’র সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ডের মোঃ বাধন মন্ডলের সঞ্চালনায় আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা’র নিজ বাড়ীর কাচারীতে সন্ধ্যায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে বক্তারা বলেন, সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের কাছে অতি পরিচিত একজন মুখ। তিনি এর আগে চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

এ ইউনিয়নের অন্যান্য প্রার্থীর তুলনায় অনেক ভালো মানুষ মেধাবী ও নামাজী। তাই তাকে দলমত নির্বিশেষে সকলেই মিলেমিশে দ্বিধা-দ্বন্ধ ভূলে গিয়ে এবারের মত তাকে বিপুল ভোটে বিজয়ী করা হোক। উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য শেখ আবু বাহার এবি, ২নং ওয়ার্ডের শেখ মেজবাহ উদ্দিন, ১নং ওয়ার্ডের ইউ.পি. মোঃ আলী, মোঃ আকবর আলী শেখ, মোঃ ওহিদুল ইসলাম , মোঃ ইউসুফ হোসেন, কাজী মিরাজুল ইসলাম মিরাজ, মোঃ সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, ৪,৫.৬ নং ওয়ার্ডের মহিলা ইউ.পি. সদস্য মোছাঃ হালিমা বেগম, ৪নং ওয়ার্ডের সাবেক ইউ.পি. সদস্য সাবেক আবু বক্কার মল্লিক, ২নং ওয়ার্ডের সাবেক ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ, ৫নং ওয়ার্ডের সমাজসেবক বাপ্পি শিকদার, জাফর মল্লিক, আল-আমিন মল্লিক, শেখ আঃ হামিদ, কাজী জাফর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে সভাপতি বলেন সকলেই একমত হয়ে কিভাবে নির্বাচন করে বিজয় হয়ে ইউনিয়নকে আবার ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে নির্বাচনী উঠান বৈঠক শেষ করেন।