৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

নরকোনা ৩ দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যাণ কামনায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নরকোনা গ্রামের স্বর্গীয় গোঁড়াচাঁদ দাস এর স্বরণে সুনীল কুমার দাসের ছেলে মেগচামী ইউনিয়নের ইউ.পি. সদস্য সনত কুমার দাস এর বাড়ীতে ৩ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন তাদের ব্যক্তিগত উদ্যোগে ২য় বার্ষিকী শুক্রবার শেষ হয়েছে। মহোৎসবের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি হয়। ফরিদপুর জেলার মধুখালী উপজেলা সহ মেগচামী ইউনিয়ন ও অন্যান্য ইউনিয়ন থেকে হাজারো হিন্দুভক্ত এতে যোগ দেন। হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করে ঢাকা প্রীতম মন্ডল, বগুড়া অর্পিতা সরকার, কাদিরদী ফরিদপুর তন্ময় দাস ৩টি কীর্তনীয়া দল।

উৎসব উপলক্ষে মধুখালী প্রশাসন ও গ্রামের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জানা যায় মধুখালী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকর্মী ও ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কীর্তনে এসে বাড়ীর মালিক এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।