২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

পূর্ব আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ৫৫নং পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ই ফেব্রæয়ারী) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রতিষ্টানের সভাপতি উজ্জ্বল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার । খেলাটি উদ্বোধন করেন আড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আঃ রউফ মোল্যা। খেলাটি পরিচালনা করেন মোঃ রেজাউল ইসলাম সহ আরো অনেকে । অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সিরাজুল ইসলাম বলেন, প্রতিটি বিদ্যালয়ের উচিত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এতে ছাত্রছাত্রীদের মন প্রফুল্ল হয়, তাদের পড়ায় মন বসে।

উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের নব-নির্বাচিত প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর সহধর্মিনী মোছাঃ হাসনা হেনা ইরানী রহমান , সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ইউ.পি. সদস্য আলী শেখ, আলাল শেখ, সমাজসেবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মাদ আলী রেজা , মোঃ নজরুল ইসলাম, সমাজসেবক আউয়াল হোসেন, রিপন হোসেন, আমজাদ হোসেন মিয়া, প্রধান শিক্ষক সৈয়দা সায়েদুন নাহার মাহবুব সহ এস.এম.সি. পি.টি.এ কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে সকলের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে প্রধান শিক্ষক অনুষ্ঠান শেষ করেন।