৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
আড়পাড়া

ভোট নির্বিঘ্নে হলে মোটরসাইকেল প্রতিকের বিজয় সুনিশ্চিত

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
সুষ্ঠু ভোটের প্রত্যাশা জানিয়ে আসন্ন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে গণমানুষের চেয়ারম্যান পদপ্রার্থী যুবসমাজের অহংকার প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর সহধর্মিণী হাসনা হেনা ইরানী রহমান বলেন, ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বিঘেœ ভোট দিতে পারলে তাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। জনপ্রিয়হীন প্র্রার্থীরা আমার বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়িয়ে জনপ্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তা সম্পুর্ণ ভুয়া ও ভিত্তিহীন। কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, গুজবে কান দিতে নেই, এগুলো শুনে বিচলিত হওয়ারও দরকার নেই।

মাঠে থাকুন, চলতি মাসের ১৬ তারিখ জনগনই আমাদের বিজয় সুনিশ্চিত করবে। শনিবার (১১ই মার্চ ) দুপুরে আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন নির্বাচনী পথসভায় প্রায় দুই সহস্রাধিক ভোটারদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। অবহেলিত ও জনগণের ভোটাধিকার আদায়ে জনতার অস্তিত্বের লড়াইয়ে এ নির্বাচন। উন্নয়নের ধারা অব্যাহত, ন্যায় বিচার প্রতিষ্টা, মাদকমুক্ত, সন্ত্রাস, ভূমিদস্যুতা দূরীকরণ ও ডিজিটাল ইউনিয়ন গঠনের লক্ষ্যে আমার মোটর সাইকেল মার্কায় ভোট দিন এবং আমার স্বামীর ওয়াদা অনুযায়ী আপনাদের সুখে দঃুখে পাশে থেকে ইউনিয়নে উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিন।