২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে আনারস মার্কায় ভোটের গন জোয়ার

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা’র পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিদিন গণসংযোগ, মতবিনিময় ও পথসভায় স্বতঃস্ফূর্ত জনতার উপস্থিতি তাই প্রমাণ করছে। দল-মত নির্বিশেষে সর্বশ্রেণী ও পেশার মানুষ জাকির হোসেন এর পক্ষে একাত্ম হয়ে যাচ্ছে। চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন মোল্যা তার আনারস প্রতীকে ভোট চেয়ে যেখানে যাচ্ছে সেখানে শুধু জয়ের আওয়াাজ ও স্বতঃস্ফূর্ততা। দাম্ভিক কোন গোষ্ঠীর কাছে নয়, সহজ সরল প্রার্থীর সাথে একাত্ম হচ্ছে খেটে খাওয়া মানুষগুলো। আড়পাড়া ইউনিয়নের ভোটের হাওয়া এটিই বলছে। সকাল থেকে সন্ধ্যা, গ্রাম থেকে গ্রামান্তরে ভোট চেয়ে ছুটে চলেন গণমানুষের নেতা সহকারী অধ্যাপক সাবেক চেয়ারম্যান জাকির হোনের মোল্যা । মঙ্গলবার ব্যাপক গণসংযোগ, পথসভায় পুরো দিন কাটে। তার একেকটি পথসভা-জনসভায় রূপ লাভ করে। তাতে এটিই প্রমাণ হয়, জাকির হোসেন সর্বশ্রেণী, পেশার মানুষের জনপ্রিয় ব্যক্তি ও অবিসংবাদিত নেতা। বিশেষ করে, তার নির্বাচনী শোডাউন আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের নজর কাড়ে । ভালোবাসার টানে তাতে যোগ দেয় আবাল বৃদ্ধ-বনিতা।

রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো জাকির হোসেন মোল্যাকে সমর্থন ও শুভেচ্ছা জানায়। মিছিল-¯েøাগানের আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসে মা-বোনেরাও। পথে পথে আমজনতা ফুলেল শুভেচ্ছা জানায় জাকির হোসেন মোল্যাকে । এ যেন ভালোবাসার অনন্য দৃষ্টান্ত! দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথ সভাগুলোতে আনারস প্রতীকের চেয়াররম্যান প্রার্থী জাকির হোসেন মোল্যা বলেছেন, আমি কোন পক্ষের নই, সব মানুষের প্রার্থী। বিজয়ী হয়ে সবার জন্য কাজ করব। আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষের সন্তান। সাধারণ মানুষের হয়েই আজীবন বেঁচে থাকতে চাই। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আপনাদের মূল্যবান ভোট আমি প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, আনারসের জয় সুনিশ্চিত। আনারস প্রতীকের পক্ষে ইউনিয়নবাসী সম্মিলিত হয়ে অবস্থান নিয়েছে।

এই ইউনিয়নের চলমান দুঃশাসন, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে ভোটাররা আনারস মার্কার পক্ষে গনজোয়ার সৃষ্টি করেছে। আর তাই আগামী ১৬ই মার্চ-২০২৩ইং আনারস মার্কার পক্ষে ইউনিয়নবাসী রায় দিয়ে দলমত নির্বিশেষে বিপুল ভোটে বিজয়ী করবেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন সোল্যা বলেন, প্রতিদ্বন্ধি প্রার্থীদের বড় বড় নেতা রয়েছে কিন্তু আমার আছে জনতা! এই জনতায় আমাদেরকে জয় করবে ইনশা আল্লাহ। তিনি অনুরোধ জানিয়ে বলেন আড়পাড়া ইউনিয়নের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আনারস মার্কায় ভোট দিন। সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা আকুতি মাখা আবেগঘন কথাগুলো ভোটারদের আকৃষ্ট করে। সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হন জাকির হোসেন মোল্যা । জনতার এই ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনের বাস্তব প্রমাণ হবে ১৬ই মার্চ-২০২৩ ইং বৃহস্পতিবার ।