মধুখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মধুখালী প্রতিনিধিঃ
১৭ই মার্চ রোজ শুক্রবার সকাল ৯ টায় ফরিদপুরের মধুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম শুভ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামীম আরা , মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা ,
উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান,মধুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্মা ডাঃ আঃ সালাম মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল কুমার সাহা, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার বসিরুল আলম, উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা বুলবুল আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ: সালাম মিয়া , সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার , তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহ্ ফারুক হোসেন, সহ=-দপ্তর সম্পাদক আঃ রাজ্জাক রাজা, মধুখালী উপজেলা আওয়ামীলীগ, এর সভাপতি সুরাইয়া সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কোমলমতি শিশুদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়