৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
ডুমাইন

৪৯নং ডুমাইন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মধুখালী প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে ফরিদপুরের মধুখালী উপজেলার ৪৯নং ডুমাইন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ই মার্চ) সকালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সম্মিলনী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন মিন্টু। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম. তোফায়েল আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভূইয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন-উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান মোল্যা, সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম ফকির,

সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ফকির আব্দুল মোত্তালিব, ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুম পারভেজ, ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুল আহসান মামুন, ডুমাইন ইউনিয়নের ক্রীড়াবিদ রেজাওয়ানুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আগত বক্তারা বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে এবং প্রতিমাসে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন। অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান বলেন আমাদের প্রতিষ্ঠানে পড়া শোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের জন্য আমরা বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ খেলাধূলার আয়োজন করে থাকি। আমাদের প্রতিষ্ঠানের পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমাদের প্রতিষ্ঠানের এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে। অনুষ্টানের সার্বিক সহযোগীতায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সুশান্ত কুমার মন্ডল সহ শিক্ষকমন্ডলী ও অভিভাবক সদস্যমন্ডলী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আপ্যায়নে ছিলেন দপ্তরী কাম নৈশ্য প্রহরী মাহফুজুর রহমান সহ আরো অনেকে। পরিশেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান সকল সম্মানিত অতিথির মাধ্যমে পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।