২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী ও আড়পাড়া ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাদের আয়োজনে কামারখালীতে জাতীয় শোক দিবস পালন:

মধুখালী প্রতিনিধি ঃ
১৫ আগষ্ট রোজ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কামারখালী ও আড়পাড়া শাখার বীরমুক্তিযোদ্ধাগন এবং তাদের সন্তানদের আয়োজনে কামারখালী বাজার বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মতিউল ইসলাম মুরাদ এর ঘরের সামনে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদান, শোকর‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া কামারখালী বাজারে তিনটি জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের আতœার প্রতি সহ সকল শহীদদের স্বরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুস্টিত হয়। বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মতিউল ইসলাম মুরাদ এর সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডলের সঞ্চালনায় অনুষ্টানের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মতিউল ইসলাম মুরাদ সহ সকলেই জাতির পিতা ও তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও রাজনৈতিক দূরদর্শিতার কথা তুলে ধরেন এবং বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্মের অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের পক্ষে বিশ্ব স্বীকৃতি আদায়ে সক্ষম হন।

তিনি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে এক সঙ্গে কাজ করার আহŸান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভ‚ইয়া ও তার সফর সঙ্গী হিসেবে আরও মুক্তিযোদ্ধাগন। তিনি বলেন বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন । তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এবং সোনার বাংলা গড়তে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাজ করে যাচ্ছে। এছাড়া অনুষ্ঠানে আড়পাড়া ও কামারখালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মৃধা, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মৃধা, বীরমুক্তিযোদ্ধা আঃ রশিদ শেখ , বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা সহ আরো মুক্তিযোদ্ধাগন ও তাদের সন্তান গন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।