চিরনিদ্রায় শায়িত হলেন শ্রমিক নেতা ও খ্যাতিসম্পন্ন ড্রাইভার খবিরুজ্জামান খবির

মধুখালী প্রতিনিধিঃ
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান পশ্চিম আড়পাড়া নিবাসী মরহুম ডাঃ জালাল আহম্মেদ এর বড়পুত্র এবং বাংলাদেশ আন্তঃ জেলা সড়ক-পরিবহন শ্রমিক ফেডারেশন ফরিদপুর জেলার অধীনে কামারখালী শাখার সাধারন সম্পাদক ও বাংলাদেশের খ্যাতিসম্পন্ন পরিবহন জগতের পরোপকারী ড্রাইভার খবিরুজ্জামান খবির মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২.৩০মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসার আগেই মারা যান(ইন্নাা লিল্লাহি —–রাজেউন)।
মৃত্যুকালীন তার বয়স হয়েছিল প্রায় ৫২বছর। তার মৃত্যুর সংবাদ শুনে আড়পাড়া তার নিজ বাড়ীতে দলমত নির্বিশেষে জনতার ঢল নেমে আসে। জানা যায় তার দুই স্ত্রী, ৩ছেলে ও ১মেয়ে সহ অসংখ্যাক গুনগ্রাহী আতœীয়-স্বজন এবং বন্ধুবান্ধব রেখে যান। বুধবার আসর বাদ আড়পাড়া -কামারখালী এম.ইউ.এন. ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে আড়পাড়া কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন পশ্চিম আড়পাড়া জাবালে-নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার । তার জানাযা নামাজে হাজার হাজার ভক্তবৃন্দ, মুসল্লিগন রাজনীতিবিদ, শ্রমিক নেতা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ শরীক হন। তার ভাই শ্রমিক নেতা খসরুজ্জামান খসরু পরিবারের পক্ষ থেকে তার ভাইয়ের আতœার শান্তির জন্য সবার নিকট দোয়া প্রার্থী।