৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা সদস্য রমেন্দ্রনাথ মল্লিক আর নেই

মধুখালী প্রতিনিধিঃ
কামারখালী সরকারী আব্দুর রউফ ডিগ্রী কলেজ ও উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কামারখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য রমেন্দ্রনাথ মল্লিক আর নেই ( ওঁ দিব্যান্ লোকান্ স: গচ্ছতু) । বৃহস্পতিবার (২৮শে সেপ্টেম্বর-২০২৩) ইং স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে নিজ বাড়ী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর মল্লিকপাড়া চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনুমানিক ৭৭ বছর বয়সী কামারখালী বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর ডিগ্রী কলেজের হেড ক্লাক রমেন্দ্রনাথ মল্লিক। বৃহস্পতিবার রাত ৮টা ৩০মিনিটের সময় মছলন্দপুর মাঝবাড়ী মহাশ্বশানে তার দাহ করা হয়। তিনি ২ছেলে ১ মেয়ে,নাতী-নাতনী সহ অনেক গুনগ্রাহী আতœীয় স্বজন রেখে যান। তার আতœার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে রাকেশ মল্লিক সবার নিকট আর্শিবাদ কামনা করেন।