সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ-মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মাদ মোস্তফা (সাঃ) এর জন্ম ও মৃত্যু উপলক্ষে (পবিত্র ঈদে মিলা-দুন্নবী দিনে) এক বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত করেন স্কুলের ছাত্র আবিদ সাইফুল্লাহ গজল পরিবেশন করেন স্কুলের ছাত্র ইব্রাহীম, সাইম শাহারিয়া। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মাদ মোস্তফা (সাঃ) এর জীবনী সম্পর্কে আলোচনা করেন ছাত্রদের মধ্যে কাজিম শেখ, শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক সাদেকুর রহমান, আঃ হালিম বিশ্বাস, অভিভাবক সদস্যদের মধ্যে ইজাজুল হক ডাবলু, দাতা সদস্য মৃধা নাজিরুল ইসলাম। অতিথিদের মধ্যে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, সমাজসেবক জমসের আলী খাঁন,
স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নীরোদ শিকদার, প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশীদ এর আলোচনা শেষে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ-মাহফিলে অংশ গ্রহন করেন কো–অপ্ট সদস্য মোঃ রুহল আমিন মোল্যা, অভিভাবক সদস্য সাইদুর রহমান, আবিদা সুলতালা অতিথি মনজুরুল ইসলাম, মুকুল হোসেন, আকিদুল ইসলাম, মধ্য আড়পাড়া আদর্শ মক্তব কমপ্লেক্র প্রধান শিক্ষক আবু সুফিয়ান, প্রতিবন্ধী মোঃ ফাইম শেখ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধ্য আড়পাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আশরাফুজ্জামান জামাল । অনুষ্টানের আহবায়ক ছিলেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজী শিক্ষক সাদেকুর রহমান ও সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আঃ হালিম বিশ্বাস এবং ওবায়দুর রহমান।