মধুখালীতে মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রীর পক্ষ থেকে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
চলমান শীত প্রবাহের মাঝে ৩০শে জানুয়ারী মঙ্গলবার বিকালে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপির পক্ষ থেকে মধুখালী উপজেলার আড়পাড়া, কামারখালী এবং ডুমাইন ইউনিয়নে গরীব, অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান এমপির সার্বিক দিক নির্দেশনায় তার প্রতিনিধি আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, জেলা মৎস্যজীবীলীগের সহ-সভাপতি হেলাল হোসেন, মধুখালী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব সাহা, আঃ সালাম মোল্যা, ঋসিকান্ত দাস ও ।
এ ছাড়া যুবলীগ নেতা তাইয়েবুর রহমান মোল্যা, তায়েব, যুবলীগ নেতা মানিক মোল্যা, আড়পাড়া ইউনিয়নের ইউ.পি. সদস্য ও ৪নং ওয়ার্ডের সভাপতি বাবুল হোসেন মৃধা, শ্রমিকলীগ নেতা বাবুল হোসেন খাঁন সহ আরো অনেকে আড়পাড়া , কামারখালী এবং ডুমাইন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে ৫০০কম্বল বিতরণ করেন। উল্লেখ্য, প্রতি বছর নিজ বাড়িতে আগত শীতার্ত লোকজন সহ ফরিদপুর-১ আসনের( মধুখালী, আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা) প্রতিটি ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি।