১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

স্কুল মাঠে পানি আর পানি

উত্তর আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি আর পানি। সংবাদ শুনে সরোজমিনে গিয়ে দেখা যায় মাঠে পানি আর পানি। সামান্যে বৃস্টি হলে মাঠে পানি ভরে যায়। মাঠ ঘুরে দেখা যায় মাঠ নিচু হওয়ার জন্য মাঠে বৃস্টির পানি বেধে মাঠের দক্ষিন পাশ পানি হয়ে গেছে।

জলাবদ্ধতায় উত্তর আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়

এ ব্যপারে স্কুলের প্রধান শিক্ষক এর নিকট মাঠে পানি জমা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সভাপতিকে অবহিত করা হয়েছে সরকারী বরাদ্ধ এলে মাঠ ভরাটের ব্যবস্থা করা হবে। তাই স্কুলের ছাত্র-ছাত্রীর অভিভাবকের মধুখালী উপজেলা শিক্ষা অফিসারের নিকট দাবী স্কুল মাঠের পানি নিরসন করে মাঠি ভরাটের কাজ করা হোক।