৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

মধুখালী উপজেলার মছলন্দপুর সার্বজনীন ভাষানতলা শ্রী শ্রী রক্ষাকালী পূজা সমপন্ন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর সার্বজনীন ভাষানতলা কালী মন্দির প্রাঙ্গনে প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ কেন্দ্রীয় কমিটি ও মন্দির প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দে এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নয়ন কুমার বিশ্বাস এর নেতৃত্বে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল মছলন্দপুর সার্বজনীন ভাষানতলা কালী মন্দিরে শ্রী শ্রী রক্ষাকালী পূজা অনুষ্টান। পূজা অনুষ্টান চলাকালীন সময়ে পরিদর্শন করেন মধুখালী উপজেলা বিএনপি সভাপতি ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী (ইরান) সহ উপজেলা বিএনপি এবং আড়পাড়া ও কামারখালী বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে এবং হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী গন। মঙ্গলবার রাত ব্যাপী রক্ষা কালী পূজা করে ও সহস্রাধিক মানুষের প্রসাদ খাওয়াইয়া রক্ষাকালী পূজা অনুষ্টান শেষ করেন।